প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অর্থ দেশে আরও দ্রুত, নিরাপদ ও সহজভাবে পৌঁছানোর লক্ষ্যে নগদ এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি বৃহস্পতিবার একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। স্বাক্ষর অনুষ্ঠান রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং নগদ পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। চুক্তির মাধ্যমে প্রবাসী কর্মীদের পাঠানো টাকা গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে দ্রুত পৌঁছানো সহজ হবে।
নগদ ও মিডল্যান্ড ব্যাংকের এই অংশীদারিত্ব মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস (MFS) এবং ব্যাংকিং সেবা সংযুক্ত করে রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত এবং নিরাপদ করবে। বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের চুক্তি দেশের ডিজিটাল রেমিট্যান্স পরিবেশকে আরও শক্তিশালী করবে এবং প্রবাসীদের সুবিধা বৃদ্ধি করবে।
নগদ ও মিডল্যান্ড ব্যাংকের এ উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবাহ ও ডিজিটাল অর্থনীতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন