ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সন্ত্রাসবিরোধী মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

পদযাত্রার কর্মসূচি পালনকালে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন বৃহস্পতিবার (১২ মার্চ) নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (১১ মার্চ) সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে 'বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬' নামক একটি কর্মসূচি পালনের সময় পল্টন থানা-পুলিশ তাকে আটক করে। ১১ থেকে ১৬ মার্চ পর্যন্ত এই পদযাত্রার আয়োজন ছিল, কিন্তু প্রথম দিনেই গ্রেফতার হন তিনি। পরে পল্টন মডেল থানার এসআই রাফি আহমেদ তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন এবং তাকে কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার শুনানিতে জামাল উদ্দীনের পক্ষে অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার, গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন এবং আসামিপক্ষের ডিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত জামাল উদ্দীন এর আগেও একাধিকবার বিভিন্ন পরিস্থিতিতে হেনস্তার শিকার হন। গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমণ্ডি ৩২ নম্বরে 'গণকান্না' কর্মসূচি পালন করতে গিয়েও বাধার মুখে পড়েন তিনি। সর্বশেষ এই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে গিয়ে গ্রেফতার হলেন এই শিক্ষক।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ