গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে শাহজালাল শেখ (৪৮) নামে এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সদর বাজারে ফায়ার সার্ভিস সংলগ্ন শাহজালালের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত। এসময় ভাটিয়াড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য এবং মুকসুদপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহজালাল শেখ উপজেলার প্রভাকরদী গ্রামের মৃত আবু শেখের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালালের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। পরে পেট্রোলিয়াম আইন–২০১৬ এর ২০(১) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন