ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ট্রাকের হেলপার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৫-৫৫০৮) এবং ভাঙ্গা থেকে ফরিদপুরগামী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬৯৩৮) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের ফলে ঢাকা মেট্রো-ট-১৩-৬৯৩৮ নম্বর ট্রাকটি ছিটকে রাস্তার নিচে খাদে পড়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে উল্টে যায়। এতে ট্রাকটির চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন। অপরদিকে ঢাকা মেট্রো-ট-২৫-৫৫০৮ নম্বর ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে পড়ে থাকে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশের রেকার এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের ভেতরে আটকে থাকা হেলপার নিরবকে উদ্ধার করা হয়। তিনি সামান্য আহত হওয়ায় তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ মামুন হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ট্রাকের হেলপার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৫-৫৫০৮) এবং ভাঙ্গা থেকে ফরিদপুরগামী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬৯৩৮) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের ফলে ঢাকা মেট্রো-ট-১৩-৬৯৩৮ নম্বর ট্রাকটি ছিটকে রাস্তার নিচে খাদে পড়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে উল্টে যায়। এতে ট্রাকটির চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকা পড়েন। অপরদিকে ঢাকা মেট্রো-ট-২৫-৫৫০৮ নম্বর ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে পড়ে থাকে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশের রেকার এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের ভেতরে আটকে থাকা হেলপার নিরবকে উদ্ধার করা হয়। তিনি সামান্য আহত হওয়ায় তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ মামুন হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ