ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন

অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি জেলার দুর্গম ও সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

নিয়মিত অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা দুর্গম বরকলক পাংখুয়া পাড়া এলাকাবাসীর বিশুদ্ধ পানির তীব্র সংকট সম্পর্কে অবহিত হন। দুর্গম এই পাহাড়ি পাড়াতে স্থানীয় জনগণ আনুমানিক ৩০০ থেকে ৫০০ ফুট নিচে ঝিরি থেকে পানি সংগ্রহ করে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যা অত্যন্ত কষ্টসাধ্য।

এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত অভিযানিক কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিক ভাবে দুর্গম এলাকায় পানির সমস্যা সমাধানে সেনাবাহিনীর টহলদল উদ্যোগ গ্রহণ করে। রাঙ্গামাটি রিজিয়নের বিলাইছড়ি জোনের ব্যবস্থাপনায় গত ১১ মার্চ ২০২৬ তারিখে বিলাইছড়ি উপজেলার দুর্গম বরকলক পাংখুয়া পাড়ায় একটি পানির পয়েন্ট স্থাপন এর লক্ষে টিউবওয়েল এবং টিউবওয়েল স্থাপনের সকল সরঞ্জামাদি প্রদান করা হয়। এর ফলে বরকলক পাংখুয়া পাড়ায় প্রায় ৫৪ জন (১২টি পরিবার) নিজ নিজ বসতবাড়ির নিকটেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। 

পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অভিযান এবং একই সাথে প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি জেলার দুর্গম ও সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিয়মিত অভিযান চলমান রয়েছে।

নিয়মিত অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা দুর্গম বরকলক পাংখুয়া পাড়া এলাকাবাসীর বিশুদ্ধ পানির তীব্র সংকট সম্পর্কে অবহিত হন। দুর্গম এই পাহাড়ি পাড়াতে স্থানীয় জনগণ আনুমানিক ৩০০ থেকে ৫০০ ফুট নিচে ঝিরি থেকে পানি সংগ্রহ করে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে যা অত্যন্ত কষ্টসাধ্য।

এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত অভিযানিক কার্যক্রমের পাশাপাশি তাৎক্ষণিক ভাবে দুর্গম এলাকায় পানির সমস্যা সমাধানে সেনাবাহিনীর টহলদল উদ্যোগ গ্রহণ করে। রাঙ্গামাটি রিজিয়নের বিলাইছড়ি জোনের ব্যবস্থাপনায় গত ১১ মার্চ ২০২৬ তারিখে বিলাইছড়ি উপজেলার দুর্গম বরকলক পাংখুয়া পাড়ায় একটি পানির পয়েন্ট স্থাপন এর লক্ষে টিউবওয়েল এবং টিউবওয়েল স্থাপনের সকল সরঞ্জামাদি প্রদান করা হয়। এর ফলে বরকলক পাংখুয়া পাড়ায় প্রায় ৫৪ জন (১২টি পরিবার) নিজ নিজ বসতবাড়ির নিকটেই নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। এই প্রকল্পটি সম্পূর্ণভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোনের অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। 

পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অভিযান এবং একই সাথে প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে জনকল্যাণমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ