ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২১ দিন কারাভোগের পর ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৬

২১ দিন কারাভোগের পর ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম
ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় ২১ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়া জেলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। এ সময় কারাফটকে তার সন্তানরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

কারামুক্ত হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের কাছে হিরো আলম দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মূলত বগুড়ার আসন্ন উপ-নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরেই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু হয়। গত বুধবারই তার জামিন মঞ্জুর হয়েছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রের কারণে অন্য মামলায় তাকে আরও এক সপ্তাহ বাড়তি কারাগারে আটকে রাখা হয়েছিল।

মামলার নথিপত্র অনুযায়ী, এক তরুণীকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গত বছরের ২১ এপ্রিল হিরো আলমের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্তকারী সংস্থা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই প্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, তিনি পরিস্থিতির শিকার এবং শেষ পর্যন্ত এই মামলার মোকাবিলা করবেন। সত্যের জয় হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিন কারাভোগের পর তার মুক্তিকে কেন্দ্র করে কারাগার এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

২১ দিন কারাভোগের পর ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলায় ২১ দিন জেল খাটার পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে বগুড়া জেলা কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। এ সময় কারাফটকে তার সন্তানরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

কারামুক্ত হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের কাছে হিরো আলম দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, মূলত বগুড়ার আসন্ন উপ-নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরেই তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু হয়। গত বুধবারই তার জামিন মঞ্জুর হয়েছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রের কারণে অন্য মামলায় তাকে আরও এক সপ্তাহ বাড়তি কারাগারে আটকে রাখা হয়েছিল।

মামলার নথিপত্র অনুযায়ী, এক তরুণীকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গত বছরের ২১ এপ্রিল হিরো আলমের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্তকারী সংস্থা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই প্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, তিনি পরিস্থিতির শিকার এবং শেষ পর্যন্ত এই মামলার মোকাবিলা করবেন। সত্যের জয় হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিন কারাভোগের পর তার মুক্তিকে কেন্দ্র করে কারাগার এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ