বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যার রত্নগর্ভা মাতার দেহক্রিয়া রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২:৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী, সন্তান ও নাতি-নাতনি রেখে গেছেন। প্রয়াণের সংবাদে রোয়াংছড়ি উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।
জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন মংহাইনু মারমা (সাবেক সভাপতি, রোয়াংছড়ি উপজেলা বিএনপি), গান্ধী লাল তঞ্চঙ্গ্যা (সাবেক সাংগঠনিক সম্পাদক), অংশৈচিং মারমা (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক), বিন্নন তঞ্চঙ্গ্যা (সভাপতি, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন বিএনপি), চিত্র মহন চাকমা (সভাপতি, নোয়াপতং ইউনিয়ন বিএনপি), প্রীতিময় তঞ্চঙ্গ্যা (সাংগঠনিক সম্পাদক, নোয়াপতং ইউনিয়ন বিএনপি) সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
গতকাল বিকেলে ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ পারিবারিক শ্মশানে ধর্মীয় ও সামাজিক রীতি অনুসরণ করে তাঁর দেহক্রিয়া সম্পন্ন করা হয়। বক্তারা মরহুমার অবদান স্মরণ করে উল্লেখ করেন, তিনি ছিলেন একজন মহীয়সী নারী ও আদর্শ জননী, যাঁর স্মৃতি সমাজ ও পরিবারের মনে কৃতজ্ঞচিত্তে থাকবে।
আপনার মতামত লিখুন