ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিরাজগঞ্জ সদরে ভুয়া চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জ সদরে নাজমুল ইসলাম মিঠু নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।৯ মার্চ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিনা পিপুলবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। তিনি জানান, নাজমুল ইসলাম মিঠু বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের বিএমডিসি সনদ ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের ব্যবস্থাপত্র লিখতেন। এতে রোগীদের অর্থ, স্বাস্থ্য এবং জীবনহানির আশঙ্কা তৈরি হচ্ছিল। এ অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২২ ধারা অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম মিঠু দীর্ঘদিন ধরে ‘মিঠু ডাক্তার’ নামে এলাকায় পরিচিত ছিলেন। তিনি ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ জন রোগী দেখতেন এবং রোগীপ্রতি ফি নিতেন ২৫০ টাকা। এছাড়া তার নিজস্ব ফার্মেসি থেকে ব্যবস্থাপত্রে লেখা ওষুধ কিনতে রোগীদের বাধ্য করতেন।

শুধু তাই নয়, দুটি কক্ষে রোগীদের জন্য বেডের ব্যবস্থা করে অতিরিক্ত অর্থও আদায় করতেন। তার ভুল চিকিৎসার কারণে অনেক রোগী শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে স্থানীয়রা জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জ সদরে ভুয়া চিকিৎসককে ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

সিরাজগঞ্জ সদরে নাজমুল ইসলাম মিঠু নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।৯ মার্চ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিনা পিপুলবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। তিনি জানান, নাজমুল ইসলাম মিঠু বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের বিএমডিসি সনদ ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের ব্যবস্থাপত্র লিখতেন। এতে রোগীদের অর্থ, স্বাস্থ্য এবং জীবনহানির আশঙ্কা তৈরি হচ্ছিল। এ অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২২ ধারা অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম মিঠু দীর্ঘদিন ধরে ‘মিঠু ডাক্তার’ নামে এলাকায় পরিচিত ছিলেন। তিনি ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০ জন রোগী দেখতেন এবং রোগীপ্রতি ফি নিতেন ২৫০ টাকা। এছাড়া তার নিজস্ব ফার্মেসি থেকে ব্যবস্থাপত্রে লেখা ওষুধ কিনতে রোগীদের বাধ্য করতেন।

শুধু তাই নয়, দুটি কক্ষে রোগীদের জন্য বেডের ব্যবস্থা করে অতিরিক্ত অর্থও আদায় করতেন। তার ভুল চিকিৎসার কারণে অনেক রোগী শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে স্থানীয়রা জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ