ফ্যামিলি কার্ড উন্নয়নের সিঁড়ি, স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি’ এবং ‘পরিবারের সুরক্ষা ও আত্মমর্যাদা- ফ্যামিলি কার্ডেই মূল ভরসা’এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় ১ হাজার ৯৭টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া অঙ্গীকারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মতো একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। এর মাধ্যমে হতদরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করা হবে।
তিনি জানান, পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে লামা উপজেলার দুর্গম পাহাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। এ কার্ডের আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবে। উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক হিসাবে এই অর্থ গ্রহণ করতে পারবেন।
মন্ত্রী প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমরা জনগণের সেবা করতে এসেছি। এমন কোনো কাজ করা যাবে না যাতে দল বা সরকারের সুনাম ক্ষুণ্ন হয়।” তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে এবং এতে কোনো ধরনের রাজনৈতিক বা দলীয় প্রভাব রাখা হয়নি।
বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পুলিশ সুপার আবদুর রহমান, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরী, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দীন তুষার এবং লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপকারভোগীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন হ্লাচিং মার্মা ও ফাতেমা বেগম।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন