ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দুই বসতঘর ও দুই রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে দুই পরিবার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি বসতঘর এবং দুটি রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব সদরদী গ্রামের ছেন্টু শেখ ও তার ভাই মিন্টু শেখের বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারটি ঘর ধ্বংস করে দেয়। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় অন্যান্য মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা ধরা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতার কারণে ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদের ঘরে থাকা চাল-ডালসহ খাদ্যসামগ্রীও আগুনে পুড়ে গেছে। স্থানীয়রা জরুরি সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দুই বসতঘর ও দুই রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে দুই পরিবার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের দুটি বসতঘর এবং দুটি রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব সদরদী গ্রামের ছেন্টু শেখ ও তার ভাই মিন্টু শেখের বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারটি ঘর ধ্বংস করে দেয়। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় অন্যান্য মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা ধরা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতার কারণে ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদের ঘরে থাকা চাল-ডালসহ খাদ্যসামগ্রীও আগুনে পুড়ে গেছে। স্থানীয়রা জরুরি সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ