ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাঘারুয়া ইউনিয়নের মক্রম পুর্টি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় চারটি ছাগল মারা গেছে বলে জানা গেছে।

সোমবার গভীর রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন গ্রামের বাসিন্দা মোঃ শাহিন শেখআকো বালি শেখ

স্থানীয়রা জানান, হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকার মানুষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে ততক্ষণে ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়রা তাদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাঘারুয়া ইউনিয়নের মক্রম পুর্টি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় চারটি ছাগল মারা গেছে বলে জানা গেছে।

সোমবার গভীর রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন গ্রামের বাসিন্দা মোঃ শাহিন শেখআকো বালি শেখ

স্থানীয়রা জানান, হঠাৎ করেই আগুন লেগে মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকার মানুষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে ততক্ষণে ঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়রা তাদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ