ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা এক সপ্তাহে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি : ব্রিফিং করছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

সভায় কক্সবাজার সমুদ্র সৈকতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সৈকত এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসক মোঃ এ.  মান্নান-এর নেতৃত্বে পুলিশ প্রশাসন ও বীচ ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করতে হবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুফুর রহমান কাজল-কে সহযোগিতা করার পরামর্শও দেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সমুদ্র সৈকতের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিশ্চিত করতে শিগগিরই একটি বীচ ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে।

মন্ত্রী ৮ ও ৯ মার্চ দুই দিনের সফরে কক্সবাজারে এসে জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজারের পুলিশ সুপার এ. এম. সাজেদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ বিজিবি, পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা এক সপ্তাহে অপসারণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

সভায় কক্সবাজার সমুদ্র সৈকতে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সৈকত এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশনা দেন তিনি।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসক মোঃ এ.  মান্নান-এর নেতৃত্বে পুলিশ প্রশাসন ও বীচ ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করতে হবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য লুফুর রহমান কাজল-কে সহযোগিতা করার পরামর্শও দেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সমুদ্র সৈকতের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা নিশ্চিত করতে শিগগিরই একটি বীচ ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে।

মন্ত্রী ৮ ও ৯ মার্চ দুই দিনের সফরে কক্সবাজারে এসে জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজারের পুলিশ সুপার এ. এম. সাজেদুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ বিজিবি, পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ