ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাপানের বাজারে খাদ্যপণ্য রপ্তানির উদ্যোগ নেবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬

জাপানের বাজারে খাদ্যপণ্য রপ্তানির উদ্যোগ নেবে বাংলাদেশ

বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করে জাপানের বাজারে দেশীয় খাদ্যপণ্য রপ্তানির বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই পরিকল্পনার কথা জানান।

সচিবালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জাইকার অর্থায়নে পরিচালিত ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার দশ বছর মেয়াদি ‘খাদ্য নিরাপত্তা পরীক্ষণ সক্ষমতা উন্নয়ন প্রকল্প’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রকল্পের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় আধুনিক খাদ্য পরীক্ষাগার ও রেফারেন্স ল্যাবরেটরি নির্মাণের মাধ্যমে দেশের খাদ্য পরীক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে জাপান ও আসিয়ান দেশগুলোর মতো বাংলাদেশেও সুবিন্যস্ত ‘একক খাদ্য ব্যবসা লাইসেন্স’ ব্যবস্থা চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। জাইকার পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত ও পাকিস্তান ইতিমধ্যে ওয়ান স্টেপ সার্ভিসের মাধ্যমে এই লাইসেন্স প্রদান শুরু করেছে। মন্ত্রী আমিন উর রশিদ বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা ও সম্ভাবনা রয়েছে। যদি দেশীয় খাদ্য নিরাপত্তাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়, তবে রপ্তানি প্রক্রিয়া অনেক সহজ হবে এবং সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।

জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত প্রতিটি স্তরে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করার তাগিদ দেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাইকার এই প্রকল্পের সফল বাস্তবায়ন দেশের সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে। বৈঠকে খাদ্য সচিব মো. ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাপানের বাজারে খাদ্যপণ্য রপ্তানির উদ্যোগ নেবে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ