ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুরে নগরকান্দায় মহাসড়কের সরকারি জমিতে অবৈধ দোকান উচ্ছেদ

ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে ঢাকা–খুলনা মহাসড়কের পাশে সরকারি অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা একটি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় একটি অনলাইন সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করে স্থাপনাটি অপসারণ করে।

শনিবার (৭ মার্চ) দুপুরে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের তত্ত্বাবধানে শ্রমিকদের মাধ্যমে মহাসড়কের পাশের নির্মিত দোকানঘরের কাঠামো ভেঙে ফেলা হয়।

এর আগে শুক্রবার (৬ মার্চ)  অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয়, উপজেলার চরযশোরদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস মোল্লা ও তার ছেলে ওসমান মোল্লা ঢাকা–খুলনা মহাসড়কের অধিগ্রহণকৃত সরকারি জমিতে দোকানঘর নির্মাণ করছেন। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, অভিযোগ পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে তদন্ত করা হয়। তদন্তে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, মহাসড়কের অধিগ্রহণকৃত সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয়। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের পাশের অধিগ্রহণকৃত জায়গায় স্থাপনা গড়ে উঠলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ বা যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হতে পারত। প্রশাসনের দ্রুত পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ফরিদপুরে নগরকান্দায় মহাসড়কের সরকারি জমিতে অবৈধ দোকান উচ্ছেদ

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ