ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তরের শনিবার (৭ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।
গত শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য অংশেও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন