ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক যুবক

 নওগাঁর ধামইরহাট উপজেলায় খাবারের প্রলোভন দেখিয়ে মাত্র ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এই জঘন্যতম ঘটনাটি ঘটে। আজ সন্ধ্যায় তাকে অভিযানের ভিত্তিতে আটক করেন থানা পুলিশ। আটককৃত আসামি ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মইশড় এলাকার যুবক মতিবুল ইসলাম খাবারের প্রলোভন দেখিয়ে একই এলাকার ছয় বছর বয়সী এক শিশুকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরে শিশুটি নিজ বাড়িতে পৌঁছে কান্না বিজড়িত ভাবে তার ফুপুকে বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে সঙ্গে সঙ্গে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শিশুর রক্তপাত দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেলা সদর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নওগাঁ পুলিশ সুপার এর নির্দেশে তাৎক্ষণিক ধামইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মতিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। তবে ধর্ষক দীর্ঘদিন যাবত থেকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান প্রতিবেদককে বলেন, আমাদের উপজেলার চিকিৎসকরা প্রাথমিকভাবে ভিকটিম শিশুটির পোষাকে ধর্ষণের আলামত পেয়েছেন, তাকে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আসামিকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলায় ৬ বছরের শিশু ধর্ষনের অভিযোগে গ্রেফতার এক যুবক

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

 নওগাঁর ধামইরহাট উপজেলায় খাবারের প্রলোভন দেখিয়ে মাত্র ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এই জঘন্যতম ঘটনাটি ঘটে। আজ সন্ধ্যায় তাকে অভিযানের ভিত্তিতে আটক করেন থানা পুলিশ। আটককৃত আসামি ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মইশড় এলাকার যুবক মতিবুল ইসলাম খাবারের প্রলোভন দেখিয়ে একই এলাকার ছয় বছর বয়সী এক শিশুকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পরে শিশুটি নিজ বাড়িতে পৌঁছে কান্না বিজড়িত ভাবে তার ফুপুকে বিষয়টি নিশ্চিত করেন। পরে তাকে সঙ্গে সঙ্গে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে শিশুর রক্তপাত দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ জেলা সদর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নওগাঁ পুলিশ সুপার এর নির্দেশে তাৎক্ষণিক ধামইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মতিবুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। তবে ধর্ষক দীর্ঘদিন যাবত থেকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান প্রতিবেদককে বলেন, আমাদের উপজেলার চিকিৎসকরা প্রাথমিকভাবে ভিকটিম শিশুটির পোষাকে ধর্ষণের আলামত পেয়েছেন, তাকে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং আসামিকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ