ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মান্দায় মাদ্রাসায় চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

মান্দায় মাদ্রাসায় চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: সংগৃহীত

 মান্দা উপজেলার প্রসাদপুর এলাকায় অবস্থিত প্রসাদপুর দারুল উলুম কওমি মাদ্রাসায় চুরির অভিযোগকে কেন্দ্র করে পিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর পুত্র রফিকুল ইসলাম ওরফে রফিক চোরা (৪৫) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহরির খাবার প্রস্তুতের জন্য দায়িত্বপ্রাপ্ত হুজুর হাফেজ সাব্বির হোসেন গভীর রাতে মাদ্রাসার রান্নাঘরে প্রবেশ করলে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। তাকে দেখে ওই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় হাফেজ সাব্বির হোসেন চিৎকার দিলে মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ছুটে আসেন। তাকে আটক করে মারধর করলে অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মাদ্রাসার মহাতামিম মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে তিনি মাদ্রাসায় গিয়ে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মান্দায় মাদ্রাসায় চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

 মান্দা উপজেলার প্রসাদপুর এলাকায় অবস্থিত প্রসাদপুর দারুল উলুম কওমি মাদ্রাসায় চুরির অভিযোগকে কেন্দ্র করে পিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জিনারপুর গ্রামের মৃত জেহের আলীর পুত্র রফিকুল ইসলাম ওরফে রফিক চোরা (৪৫) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহরির খাবার প্রস্তুতের জন্য দায়িত্বপ্রাপ্ত হুজুর হাফেজ সাব্বির হোসেন গভীর রাতে মাদ্রাসার রান্নাঘরে প্রবেশ করলে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দেখতে পান। তাকে দেখে ওই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় হাফেজ সাব্বির হোসেন চিৎকার দিলে মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ছুটে আসেন। তাকে আটক করে মারধর করলে অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মাদ্রাসার মহাতামিম মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে তিনি মাদ্রাসায় গিয়ে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ