ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গার পদ্মবিলায় কৃষি উন্নয়ন ও আধুনিক চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত

আব্দুল হাকিম
আব্দুল হাকিম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গার পদ্মবিলায় কৃষি উন্নয়ন ও আধুনিক চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত
ছবি: কৃষি উন্নয়ন ও আধুনিক চাষাবাদে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নে কৃষি উন্নয়ন ও আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কৃষি মাঠ দিবস ও কৃষি বিষয়ক প্রদর্শনী। আজ ০৫ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সদর উপজেলা চন্ডিপুর ঈদগা মাঠে  এই কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কর্মকর্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি, উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন এবং অধিক ফলনশীল ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাঠ পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।

 চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  কৃষ্ণ রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সরকারের সহায়তা গ্রহণের মাধ্যমে কৃষকদের আরও উৎপাদনশীল হতে হবে।

তিনি আরও বলেন, বাড়ির আশপাশে যে পরিমাণ জায়গা রয়েছে সেখানে শাকসবজি চাষ করলে পরিবার ভেজালমুক্ত খাবার পাবে এবং বাজার নির্ভরতা কমবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন, পদ্মবিলা ইউনিয়ন আমীর আসলাম হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আসিফ ইকবাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম ও শেফালী খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গার পদ্মবিলায় কৃষি উন্নয়ন ও আধুনিক চাষাবাদে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নে কৃষি উন্নয়ন ও আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কৃষি মাঠ দিবস ও কৃষি বিষয়ক প্রদর্শনী। আজ ০৫ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সদর উপজেলা চন্ডিপুর ঈদগা মাঠে  এই কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কর্মকর্তারা আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি, উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন এবং অধিক ফলনশীল ফসল উৎপাদনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাঠ পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।

 চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  কৃষ্ণ রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ পারভেজ রাসেল বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সরকারের সহায়তা গ্রহণের মাধ্যমে কৃষকদের আরও উৎপাদনশীল হতে হবে।

তিনি আরও বলেন, বাড়ির আশপাশে যে পরিমাণ জায়গা রয়েছে সেখানে শাকসবজি চাষ করলে পরিবার ভেজালমুক্ত খাবার পাবে এবং বাজার নির্ভরতা কমবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন, পদ্মবিলা ইউনিয়ন আমীর আসলাম হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আসিফ ইকবাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম ও শেফালী খাতুনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ