ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৪ ঘণ্টায় কালিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, জুয়া, হত্যা মামলার আসামিসহ গরু চোর গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় নড়াইলের কালিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক, জুয়া, হত্যা ও মারামারি মামলার আসামিসহ গরু চুরির সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫ হাজার ১০০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে বড়নাল-রাজাপুর মাঠে পরিচালিত পৃথক অভিযানে একটি জুয়ার আসর থেকে এক জুয়ারিকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৪ হাজার ১১৫ টাকা ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এদিকে হত্যা মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি জাকির হোসেন (৪৮) কে চাঁদপুর-রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে মারামারি মামলার সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ওমর সানি (৩৫) কে পুরুলিয়া এলাকা থেকে আটক করা হয়।

এছাড়া বড়নাল মাঠ থেকে চুরি হওয়া পাঁচটি গরু মাগুরা জেলা থেকে স্থানীয় জনগণের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিন গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

২৪ ঘণ্টায় কালিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, জুয়া, হত্যা মামলার আসামিসহ গরু চোর গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় নড়াইলের কালিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযানে মাদক, জুয়া, হত্যা ও মারামারি মামলার আসামিসহ গরু চুরির সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৫ হাজার ১০০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে বড়নাল-রাজাপুর মাঠে পরিচালিত পৃথক অভিযানে একটি জুয়ার আসর থেকে এক জুয়ারিকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৪ হাজার ১১৫ টাকা ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এদিকে হত্যা মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি জাকির হোসেন (৪৮) কে চাঁদপুর-রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে মারামারি মামলার সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ওমর সানি (৩৫) কে পুরুলিয়া এলাকা থেকে আটক করা হয়।

এছাড়া বড়নাল মাঠ থেকে চুরি হওয়া পাঁচটি গরু মাগুরা জেলা থেকে স্থানীয় জনগণের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিন গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ