ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে

রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ডাকবাংলা মোড়ে অবস্থানকালে মাসুম বিল্লাহর ওপর একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ জানায়, তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজন অশোক ঘোষকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, মাসুম বিল্লাহর বড় ভাই, রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫২) ২০২০ সালের ৩০ জুলাই র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ডাকবাংলা মোড়ে অবস্থানকালে মাসুম বিল্লাহর ওপর একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

পুলিশ জানায়, তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজন অশোক ঘোষকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, মাসুম বিল্লাহর বড় ভাই, রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫২) ২০২০ সালের ৩০ জুলাই র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ