ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাগেরহাটে অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ দু’জন আটক

নড়াইল জেলা প্রতিনিধি, মেহেদী হাসান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বাগেরহাটের অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুর ২টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন বাদেকাড়াপাড়া এলাকায় আসামিদের দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। তল্লাশিকালে ২০০০ পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকরা হলেন— সৈয়দ মুনির হোসেন (খোকন) (৪১), পিতা সৈয়দ নজরুল ইসলাম এবং তার স্ত্রী রেশমা আক্তার (৩৪), পিতা শেখ আতিয়ার রহমান। উভয়ের বাড়ি বাদেকাড়াপাড়া, সদর, বাগেরহাট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাগেরহাটে অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ দু’জন আটক

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

নড়াইল জেলা প্রতিনিধি, মেহেদী হাসান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বাগেরহাটের অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুর ২টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন বাদেকাড়াপাড়া এলাকায় আসামিদের দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। তল্লাশিকালে ২০০০ পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকরা হলেন— সৈয়দ মুনির হোসেন (খোকন) (৪১), পিতা সৈয়দ নজরুল ইসলাম এবং তার স্ত্রী রেশমা আক্তার (৩৪), পিতা শেখ আতিয়ার রহমান। উভয়ের বাড়ি বাদেকাড়াপাড়া, সদর, বাগেরহাট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ