নড়াইলে সড়ক দুর্ঘটনায় মো: বুলবুল আক্তার (৬৪) নামে সাবেক এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: বুলবুল আক্তার পৌর এলাকার কুড়িগ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে প্রধান সড়কে উঠছিলেন বুলবুল আক্তার। এ সময় যশোর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো। ওলি মিয়া জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন