পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বান্দরবানের লামা উপজেলায় বাজার তদারকি অভিযান চালিয়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা প্রশাসন।
বুধবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ও রুপসীপাড়া বাজার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। পরিচালিত এই অভিযানে ৯ জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার রুপসীপাড়া সদর বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ওজনে কারচুপির দায়ে ৫ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, উপজেলা সদর বাজারের আরও ৪ ব্যবসায়ীকে একই অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪২ ও ৫১ ধারা মোতাবেক এই ৯ ব্যবসায়ীকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালীন লামা উপজেলার কৃষি বিপণন কর্মকর্তা মো. বোরহান উদ্দিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন