ইলিশের পোনা (জাটকা) সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলার পদ্মা নদী ও মেঘনা নদীসহ ছয়টি নদী অঞ্চলে দুই মাসের জন্য সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
নির্ধারিত সময়ের মধ্যে জাটকা আহরণ বন্ধ রাখতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ।
উদ্বোধনী অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম মাজি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ বলেন, “আমি আপনাদের একজন স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে সেবামূলক কাজ করে যেতে চাই। জাটকা সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। সরকারের এই উদ্যোগ সফল করতে জেলেদের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রতিবছর নির্ধারিত সময়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়, যাতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই সম্পদ রক্ষা করা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, জেলেদের জন্য বিকল্প সহায়তা নিশ্চিত করা গেলে নিষেধাজ্ঞা বাস্তবায়ন আরও কার্যকর হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন