ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাটিরাঙ্গা ভগবানটিলা সীমান্তে ঘণ্টাব্যাপী গোলাগুলি, জেএসএস সন্তু গ্রুপের ২ সন্ত্রাসী নিহত

পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি

খাগড়াছড়ি জেলামাটিরাঙ্গা উপজেলাভগবানটিলা সীমান্ত-এর বান্দরসিং পাড়া এলাকায় মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে সশস্ত্র সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেএসএস (সন্তু গ্রুপ)-এর সশস্ত্র সদস্যরা ইউপিডিএফ-কে লক্ষ্য করে হামলা চালায়। প্রায় এক ঘণ্টা চলা গোলাগুলির সময় পাল্টা প্রতিরোধে সন্তু গ্রুপের দুই সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

জেএসএস সন্তু সশস্ত্র গ্রুপ মাটিরাঙ্গা ও পানছড়ি এলাকায় “বন্দুকভাঙ্গা কোম্পানি” এবং “তাজিংদং কোম্পানি” নামে দুটি কোম্পানি মোতায়েন করেছে। সূত্রে জানা যায়, এই কোম্পানিগুলিতে ভাড়া করা কর্মী রয়েছে, এবং বেশির ভাগ সদস্য জেএসএস পিসিপি ছাত্র সংগঠনভুক্ত মার্মা, তংচঙ্গ্যা, চাক, ত্রিপুরা, রোহিঙ্গা ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক এ ধরনের সশস্ত্র সংঘর্ষে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মাটিরাঙ্গা ভগবানটিলা সীমান্তে ঘণ্টাব্যাপী গোলাগুলি, জেএসএস সন্তু গ্রুপের ২ সন্ত্রাসী নিহত

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

খাগড়াছড়ি জেলামাটিরাঙ্গা উপজেলাভগবানটিলা সীমান্ত-এর বান্দরসিং পাড়া এলাকায় মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে সশস্ত্র সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেএসএস (সন্তু গ্রুপ)-এর সশস্ত্র সদস্যরা ইউপিডিএফ-কে লক্ষ্য করে হামলা চালায়। প্রায় এক ঘণ্টা চলা গোলাগুলির সময় পাল্টা প্রতিরোধে সন্তু গ্রুপের দুই সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

জেএসএস সন্তু সশস্ত্র গ্রুপ মাটিরাঙ্গা ও পানছড়ি এলাকায় “বন্দুকভাঙ্গা কোম্পানি” এবং “তাজিংদং কোম্পানি” নামে দুটি কোম্পানি মোতায়েন করেছে। সূত্রে জানা যায়, এই কোম্পানিগুলিতে ভাড়া করা কর্মী রয়েছে, এবং বেশির ভাগ সদস্য জেএসএস পিসিপি ছাত্র সংগঠনভুক্ত মার্মা, তংচঙ্গ্যা, চাক, ত্রিপুরা, রোহিঙ্গা ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক এ ধরনের সশস্ত্র সংঘর্ষে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ