ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদুল ফিতর সামনে রেখে কক্সবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান ও ব্যাংক কর্মকর্তারা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে **কক্সবাজার জেলা**র পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, সভায় সভাপতিত্ব করেন এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার। সভায় তিনি ঈদকে কেন্দ্র করে নগদ অর্থ পরিবহন, এটিএম বুথের নিরাপত্তা, ব্যাংক শাখায় বাড়তি লেনদেন এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ঈদের আগে ও পরে ব্যাংকিং লেনদেন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এ সময় যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পুলিশের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় কক্সবাজার জেলার বিভিন্ন থানা পুলিশের প্রতিনিধিরা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ম্যানেজার ও দায়িত্বশীল কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা নিরাপত্তা সংক্রান্ত অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন এবং আসন্ন ঈদুল ফিতরকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণে একমত পোষণ করেন।

সভা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সমন্বিত উদ্যোগের ফলে ঈদ উপলক্ষে ব্যাংকিং কার্যক্রম আরও নিরাপদ ও নির্বিঘ্নভাবে পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ঈদুল ফিতর সামনে রেখে কক্সবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে **কক্সবাজার জেলা**র পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, সভায় সভাপতিত্ব করেন এ.এন.এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার। সভায় তিনি ঈদকে কেন্দ্র করে নগদ অর্থ পরিবহন, এটিএম বুথের নিরাপত্তা, ব্যাংক শাখায় বাড়তি লেনদেন এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ঈদের আগে ও পরে ব্যাংকিং লেনদেন স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এ সময় যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পুলিশের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় কক্সবাজার জেলার বিভিন্ন থানা পুলিশের প্রতিনিধিরা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ম্যানেজার ও দায়িত্বশীল কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা নিরাপত্তা সংক্রান্ত অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন এবং আসন্ন ঈদুল ফিতরকে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণে একমত পোষণ করেন।

সভা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সমন্বিত উদ্যোগের ফলে ঈদ উপলক্ষে ব্যাংকিং কার্যক্রম আরও নিরাপদ ও নির্বিঘ্নভাবে পরিচালিত হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ