যশোর শহরতলীর পুলেরহাট বেড়বাড়ি এলাকার কথিত সন্ত্রাসী ‘তান বাহিনী’র প্রধান তানভীর হোসেন তান (২৮)কে আটক করেছে পুলিশ। রোববার (রাত) চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, রাত পৌনে ১১টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সোহান স্টোরের সামনে থেকে তানভীরকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বার্মিজ চাকু ও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটক তানভীর হোসেন তান পুলেরহাট বেড়বাড়ি এলাকার আসলাম বাবুর ছেলে। পুলিশ জানায়, ঘটনাস্থলে তার আরও চার সহযোগী উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। পলাতকরা হলেন— একই এলাকার সিরাজুল দফাদারের ছেলে নাজমুল (২৩), বাবুলের ছেলে স্বপ্ন (২৪), বেড়বাড়ি মাঠপাড়ার আব্দুল্লাহর ছেলে শহিদুল্লাহ (২৭) এবং মন্ডলগাতি গ্রামের নুরুজ্জামান (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, তানভীরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দ্রুত বিচার আইনে দুটি, বিশেষ ক্ষমতা আইনে একটি, মারামারির একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। আটক ও পলাতকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ‘তান বাহিনী’র সদস্যরা দীর্ঘদিন ধরে বোমাবাজি, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিল। তাদের দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন।
পুলিশ জানিয়েছে, পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন