ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরিশালে জামিনে মুক্তি পাওয়া সৌদি প্রবাসীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু

মোঃ সুজন শরীফ
মোঃ সুজন শরীফ
প্রকাশ : ০২ মার্চ ২০২৬

বরিশালে জামিনে মুক্তি পাওয়া সৌদি প্রবাসীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় জামিনে মুক্তি পাওয়ার পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদি প্রবাসী শফিকুল ইসলাম (৪১)। সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামের হাচেন বেপারির ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানের পর গত ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে দায়ের করা একটি পারিবারিক মামলায় তিনি সকালে গৌরনদী থানা পুলিশ কর্তৃক বরিশাল মহানগর দায়রা জজ আদালতে হাজির হন। আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি কোর্ট গারদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে বাড়ি পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ জানান, একটি ওষুধবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত তিনজন।

নিহতদের মধ্যে শফিকুল ইসলামের পাশাপাশি তার প্রতিবেশী মজিবুর ফরাজীর স্ত্রী রিজিয়া পারভিন (৫৪) রয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং নিহতদের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার লিডার আব্দুল মালেক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বরিশালে জামিনে মুক্তি পাওয়া সৌদি প্রবাসীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলায় জামিনে মুক্তি পাওয়ার পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদি প্রবাসী শফিকুল ইসলাম (৪১)। সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামের হাচেন বেপারির ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানের পর গত ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে দায়ের করা একটি পারিবারিক মামলায় তিনি সকালে গৌরনদী থানা পুলিশ কর্তৃক বরিশাল মহানগর দায়রা জজ আদালতে হাজির হন। আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি কোর্ট গারদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে বাড়ি পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ জানান, একটি ওষুধবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন অন্তত তিনজন।

নিহতদের মধ্যে শফিকুল ইসলামের পাশাপাশি তার প্রতিবেশী মজিবুর ফরাজীর স্ত্রী রিজিয়া পারভিন (৫৪) রয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং নিহতদের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার লিডার আব্দুল মালেক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ