ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাপাহার থানা পুলিশের অভিযানে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইকারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

সাপাহার থানা পুলিশের তৎপর অভিযানে এক স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই হওয়া স্বর্ণের কানের দুলও উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯টা নাগাদ নওগাঁ জেলার সাপাহার ইউনিয়নের চৌধুরী চান মোহাম্মদ মহিলা কলেজ রোডে, আড়ত সংলগ্ন রাস্তায়। দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে গতিরোধ করে কয়েকজন বখাটে। এ সময় তারা চাকু ও লাঠি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ছাত্রীর আনুমানিক তিন আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনতাই করে নিয়ে যায়। আশপাশের লোকজন উপস্থিত হলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সাপাহার থানা-র অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম অভিযান শুরু করে।

স্থানীয় জনগণের সহায়তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহারে পুলিশ দ্রুত আসামিদের সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে আজ বিকেলে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় প্রধান আসামি মো. মিজানুর ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার দেখানো স্থান থেকে ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাপাহার থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে। অপর জড়িত ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধ দমনে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সাপাহার থানা পুলিশের অভিযানে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সাপাহার থানা পুলিশের তৎপর অভিযানে এক স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই হওয়া স্বর্ণের কানের দুলও উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯টা নাগাদ নওগাঁ জেলার সাপাহার ইউনিয়নের চৌধুরী চান মোহাম্মদ মহিলা কলেজ রোডে, আড়ত সংলগ্ন রাস্তায়। দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে গতিরোধ করে কয়েকজন বখাটে। এ সময় তারা চাকু ও লাঠি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ছাত্রীর আনুমানিক তিন আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনতাই করে নিয়ে যায়। আশপাশের লোকজন উপস্থিত হলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সাপাহার থানা-র অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম অভিযান শুরু করে।

স্থানীয় জনগণের সহায়তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহারে পুলিশ দ্রুত আসামিদের সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে আজ বিকেলে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় প্রধান আসামি মো. মিজানুর ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার দেখানো স্থান থেকে ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাপাহার থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়েছে। অপর জড়িত ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধ দমনে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ