ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আবহাওয়া অফিসের আগাম সতর্কবার্তা

চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের আভাস

আবহাওয়া ডেস্ক :
আবহাওয়া ডেস্ক :
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

 চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের আভাস
কালবৈশাখী ঝড়ের দৃশ্য

বসন্তের আমেজ ফুরিয়ে আসার আগেই প্রকৃতির রুদ্ররূপের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। চলতি মাসেই দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মাসের শেষ ভাগে অসহনীয় দাবদাহ বা তাপপ্রবাহের আশঙ্কার কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

রবিবার (১ মার্চ) পুরো মার্চ মাসের আবহাওয়ার গতিপ্রকৃতি বিশ্লেষণ করে এক দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, স্বস্তির বৃষ্টির বদলে এ মাসে ঝড়ের দাপটই বেশি দেখা যেতে পারে। বিশেষ করে মাসের কোনো কোনো দিন তীব্র কালবৈশাখীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বজ্র ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই থেকে তিন দিন।

তাপমাত্রা নিয়ে দেওয়া বার্তায় বলা হয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু কিংবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এসময় পারদ চড়তে পারে ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা জনজীবনে অস্বস্তি বাড়িয়ে তুলতে পারে।

তবে একটি স্বস্তির খবরও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসে বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। নদ-নদীর অবস্থা নিয়ে জানানো হয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে।

সামগ্রিকভাবে আবহাওয়া অফিস মনে করছে, চলতি মাসে বৃষ্টিপাত স্বাভাবিক থাকলেও গরমের তীব্রতা গত কয়েক বছরের গড় তাপমাত্রাকে ছাড়িয়ে যেতে পারে। প্রকৃতির এই আকস্মিক পরিবর্তনের ফলে কৃষিকাজ ও জনস্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চলতি মাসেই কালবৈশাখী ঝড়ের আভাস

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ