ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হামলা ও লুটতরাজের অভিযোগ

কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা, আহত ২
চিত্র : সংগৃহীত

বগুড়ায় ঋণের কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে 'উদ্দীপন' নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যালয়ে দুর্ধর্ষ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে এনজিওটির দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় কার্যালয় থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা পাট বীজাগারের সামনে অবস্থিত উদ্দীপন এনজিওর কার্যালয়ে এই হামলার ঘটনাটি ঘটে। হামলায় আহত কর্মীরা হলেন— প্রোগ্রাম অফিসার মো. হাসিনুর রহমান (৩৪) এবং ফার্স্ট ক্রেডিট অফিসার শিমুল আলী (২৭)।

এনজিওটির ফার্স্ট ক্রেডিট অফিসার রাজিয়া সুলতানা জানান, গত বছরের নভেম্বর মাসে খান্দার এলাকার বাসিন্দা নূর ইসলাম নাহিদের স্ত্রী মাহমুদা রহমান সংস্থাটি থেকে দুই লাখ টাকা ব্যবসায়িক ঋণ গ্রহণ করেন। তবে ঋণ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। কিস্তির টাকার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও কোনো কাজ হয়নি। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে নূর নবী নামের এক এনজিও কর্মী ওই গ্রাহকের কাছে কিস্তি চাইতে গেলে তাকে মারধর করা হয়। পরবর্তীতে রাতে পরিকল্পিতভাবে একদল হামলাকারী এনজিও কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই থেকে তিনজন ব্যক্তি হঠাৎ কার্যালয়ে ঢুকে হাতুড়ি ও চাকু দিয়ে সেখানে থাকা কর্মীদের এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় তারা কার্যালয়ের কম্পিউটার, চেয়ার ও টেবিলসহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। রাজিয়া সুলতানার অভিযোগ, হামলাকারীরা তাণ্ডব চালানোর পাশাপাশি ড্রয়ারে থাকা কিস্তির আনুমানিক দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এনজিও কার্যালয়ে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিস্তির টাকা চাওয়ায় এনজিও কার্যালয়ে হামলা, আহত ২

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ