কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২০২৬ শনিবার অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতভর গণনা করে রোববার রাত প্রায় ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আহমদ কবির ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত তিনটি পৃথক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সমিতির মোট ১৭টি পদের মধ্যে বিভিন্ন প্যানেল থেকে প্রার্থীরা বিজয়ী হয়েছেন, ফলে নেতৃত্বে বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি ৪০৪ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আমির হোসেন পান ২৫৭ ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, তিনি পেয়েছেন ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নুরুল হুদা পান ২৯২ ভোট এবং অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা পান ২৩১ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল বারি ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবু তাহের পান ৩৩০ ভোট। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ ৪৬৮ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুর রহমান পান ৩৩৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন, আর সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মোহাম্মদ মহিউদ্দিন ৩৩৩ ভোট পেয়ে জয়ী হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নাহিদা কক্সি ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান ৩১৭ ভোট এবং আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট রিদুয়ান আলী ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সিনিয়র নির্বাহী সদস্য হিসেবে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল ৪৯৬ ভোট, অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ৪৭১ ভোট, অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ ৪২৬ ভোট এবং অ্যাডভোকেট একেএম শাহজালাল চৌধুরী ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জুনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট সেকাব উদ্দিন ৩৯৮ ভোট, অ্যাডভোকেট পারভিন সোলতানা পিয়া ৩৮৮ ভোট, অ্যাডভোকেট আজিজুল করিম জয় ৩৬৩ ভোট এবং অ্যাডভোকেট এসএম জসিম উদ্দিন ৩৩৪ ভোট পেয়ে জয়লাভ করেন।
১৯০১ সালে প্রতিষ্ঠিত এই সমিতির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১২০০ জন। এবারের নির্বাচনে ভোটার তালিকাভুক্ত ছিলেন ৯৪৩ জন আইনজীবী, যার মধ্যে ৮৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সার্বিকভাবে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং নবনির্বাচিত কমিটি সমিতির পেশাগত উন্নয়ন ও আইনজীবীদের স্বার্থরক্ষায় কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন