বগুড়া জেলার ধুনট উপজেলায় স্থানীয় জনতার সহযোগিতায় মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে মথুরাপুর বাজারে হারুন অর রশিদ (৪০) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে।
ঘটনার সূত্রে জানা যায়, শিমুলকান্দী এলাকার আব্দুল রশিদের ছেলে মোতালেব হাসান (২৫) দুপুরে তার মোটরসাইকেলটি বাজারে দাঁড়িয়ে রেখে ব্যবসা করছিলেন। আনুমানিক ১টা ৩০ মিনিটে ফেরার সময় সেটি চুরি হয়ে যায়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং খোঁজাখুঁজির পর ১টা ৪০ মিনিটে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে মোটরসাইকেলসহ চোরকে আটক করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলটি লাল-কালো রঙের Bajaj Discover 125, রেজিস্ট্রেশন নম্বর বগুড়া-হ-১৮-৫০১৬। ইঞ্জিন নং JZXWNL96318 এবং চেসিস নং PSUB44BY4NTB21982। এর আনুমানিক মূল্য ১,২৭,০০০ টাকা।
ধুনট থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম জানান, হারুন অর রশিদ পেশাদার মোটরসাইকেল চোর এবং তার বিরুদ্ধে চুরি মামলার রায় কার্যকর করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন