ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভালুকা ডায়মন্ড লাইফের ৯ লক্ষ টাকার চেক বিতরণ

সামছুল আলম রাজু
সামছুল আলম রাজু
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ভালুকা ডায়মন্ড লাইফের ৯ লক্ষ টাকার চেক বিতরণ
ছবি: সংগৃহীত

ভালুকায় ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে ৯ লাখ টাকার এসবি বোনাসের চেক বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শিল্পাঞ্চলখ্যাত স্কয়ার মাস্টারবাড়ী সার্ভিসিং সেল কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাজু আহাম্মেদের সভাপতিত্বে গ্রাহকদের হাতে বোনাসের চেক তুলে দেওয়া হয়। আয়োজনে গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এবিএম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক আমার সংবাদ পত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল বাশার শেখ, দৈনিক সংবাদ প্রতিদিনের ভালুকা প্রতিনিধি হুমায়ুন কবির এবং স্থানীয় ব্যবসায়ী জুলফিকার সরকার, কাজল রানা ও আবদুল করিম। বক্তারা জীবন বীমার প্রয়োজনীয়তা ও সঞ্চয়মুখী আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবন বীমা কেবল একটি সঞ্চয় প্রকল্প নয়, বরং এটি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। তিনি উল্লেখ করেন, একজন গ্রাহকের অকাল মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে জীবন বীমা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি নাগরিকের ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে জীবন বীমার আওতায় আসা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানির এজিএম রফিকুল ইসলাম রফিক। এ সময় আরও উপস্থিত ছিলেন এজিএম খাইরুল ইসলাম, নজরুল ইসলাম, শাহ আলম আকন্দ, রুহুল আমিন, ব্রাঞ্চ ম্যানেজার রাকিবুল ইসলাম, দুরন্ত হাসান, আতিকুল ইসলাম, তাসলিমা, আছমা, মীম, রোজিনাসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা ও চেক বিতরণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভালুকা ডায়মন্ড লাইফের ৯ লক্ষ টাকার চেক বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ