ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের মধ্য তাজ ফুডের লাচ্ছা তৈরি জরিমানা

মোঃ মতিন খন্দকার
মোঃ মতিন খন্দকার বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের মধ্য তাজ ফুডের লাচ্ছা তৈরি জরিমানা
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় অবস্থিত তাজ ফুড লাচ্ছা সেমাই প্রস্তুতকারী একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বগুড়া জেলা প্রশাসন, র‍্যাব-১২ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

অভিযানকালে কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই সংরক্ষণ ও উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, পচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই প্রস্তুত করা হচ্ছে, ডালডা গলানো ও পোড়া তেল ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছে এবং কর্মরত শ্রমিকদের কেউই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী ব্যবহার করছেন না। এছাড়া কোনো ধরনের মান সনদ ছাড়াই এবং যথাযথ নিবন্ধন ছাড়া উৎপাদন কার্যক্রম চালানোর বিষয়টি ধরা পড়ে। ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের অভিযোগও প্রাথমিকভাবে প্রমাণিত হয় বলে জানায় সংশ্লিষ্টরা।

এ সকল অনিয়মের দায় স্বীকারের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাজ ফুড লাচ্ছা সেমাই কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি টিম এবং নিরাপদ খাদ্য অফিসাররা অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য উৎপাদনে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের মধ্য তাজ ফুডের লাচ্ছা তৈরি জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় অবস্থিত তাজ ফুড লাচ্ছা সেমাই প্রস্তুতকারী একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বগুড়া জেলা প্রশাসন, র‍্যাব-১২ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

অভিযানকালে কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই সংরক্ষণ ও উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, পচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই প্রস্তুত করা হচ্ছে, ডালডা গলানো ও পোড়া তেল ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছে এবং কর্মরত শ্রমিকদের কেউই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী ব্যবহার করছেন না। এছাড়া কোনো ধরনের মান সনদ ছাড়াই এবং যথাযথ নিবন্ধন ছাড়া উৎপাদন কার্যক্রম চালানোর বিষয়টি ধরা পড়ে। ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের অভিযোগও প্রাথমিকভাবে প্রমাণিত হয় বলে জানায় সংশ্লিষ্টরা।

এ সকল অনিয়মের দায় স্বীকারের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাজ ফুড লাচ্ছা সেমাই কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি টিম এবং নিরাপদ খাদ্য অফিসাররা অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্য উৎপাদনে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ