ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান

কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি
টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি - অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০)

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) কলকাতায় প্রয়াত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে ভারতের কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহের বেশি আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষদিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার স্ত্রী মেডিকেল ভিসায় হাসপাতালে উপস্থিত ছিলেন, এবং অসুস্থতার খবর পেয়ে মেয়ে বিদেশ থেকে কলকাতায় পৌঁছান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) কলকাতায় প্রয়াত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাতে ভারতের কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহের বেশি আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষদিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার স্ত্রী মেডিকেল ভিসায় হাসপাতালে উপস্থিত ছিলেন, এবং অসুস্থতার খবর পেয়ে মেয়ে বিদেশ থেকে কলকাতায় পৌঁছান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তি পত্র (এনওসি) দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ