দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ওই দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়। আজ শনিবারও (২৮ ফেব্রুয়ারি) সারাদেশে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি) ২২ ক্যারেট — ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা ২১ ক্যারেট — ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা ১৮ ক্যারেট — ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা সনাতন পদ্ধতি — ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৪ হাজার ৮২ টাকায় বিক্রি হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন