ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

হালিশহর এল-ব্লকের মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গণে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও সেবামূলক কার্যক্রমের আয়োজন করে এপেক্স ক্লাব অব সন্দ্বীপ। আয়োজনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এপেক্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সংযম, সহমর্মিতা ও মানবসেবার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স জেলা-০৩ এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির, সদ্য সাবেক জেলা গভর্নর এপেক্সিয়ান মো. সরোয়ারুজ্জামান চৌধুরী, পিডিজি এপেক্সিয়ান মো. জামাল হোসেন, এপেক্স ক্লাব সন্দ্বীপের ফাউন্ডার ও চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. শাহাদাত হোসেন, সাবেক সভাপতি ও জেলা-০৩ সচিব এপেক্সিয়ান মুহাম্মদ আবদুল কাদের, সাবেক সভাপতি এপেক্সিয়ান এম এ মান্নান নাবিল, বর্তমান সভাপতি এপেক্সিয়ান মো. সুজাউদ্দৌলা সুজন, সেক্রেটারি এপেক্সিয়ান মো. আশ্রাফ উল্লাহ, ট্রেজারার এপেক্সিয়ান মো. এমদাদুল ইসলাম রুবেল, প্রো এপেক্সিয়ান মো. ফরহাদুল হাসান মোস্তফা, আগ্রাবাদ ক্লাবের লাইফ মেম্বার এপেক্সিয়ান মো. শাহাদাত হোসেন, সাবেক সভাপতি এপেক্সিয়ান মো. সফিকুল আলম, আইপিপি এপেক্সিয়ান টিটু পাল, কর্ণফুলী ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান জিয়াউল কবির সোহেল এবং পতেঙ্গা ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান জিল্লুল করিমসহ আরও অনেকে।

দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মো. মানিক। দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং এতিম ও অসহায় মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। একই সঙ্গে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজকরা জানান, রমজানের শিক্ষা বাস্তবায়নে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

এপেক্স ক্লাব অব সন্দ্বীপ এর রমজানের ইফতার, দোয়া মাহফিল ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

হালিশহর এল-ব্লকের মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রাঙ্গণে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার পবিত্র রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও সেবামূলক কার্যক্রমের আয়োজন করে এপেক্স ক্লাব অব সন্দ্বীপ। আয়োজনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এপেক্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সংযম, সহমর্মিতা ও মানবসেবার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স জেলা-০৩ এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির, সদ্য সাবেক জেলা গভর্নর এপেক্সিয়ান মো. সরোয়ারুজ্জামান চৌধুরী, পিডিজি এপেক্সিয়ান মো. জামাল হোসেন, এপেক্স ক্লাব সন্দ্বীপের ফাউন্ডার ও চার্টার্ড প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. শাহাদাত হোসেন, সাবেক সভাপতি ও জেলা-০৩ সচিব এপেক্সিয়ান মুহাম্মদ আবদুল কাদের, সাবেক সভাপতি এপেক্সিয়ান এম এ মান্নান নাবিল, বর্তমান সভাপতি এপেক্সিয়ান মো. সুজাউদ্দৌলা সুজন, সেক্রেটারি এপেক্সিয়ান মো. আশ্রাফ উল্লাহ, ট্রেজারার এপেক্সিয়ান মো. এমদাদুল ইসলাম রুবেল, প্রো এপেক্সিয়ান মো. ফরহাদুল হাসান মোস্তফা, আগ্রাবাদ ক্লাবের লাইফ মেম্বার এপেক্সিয়ান মো. শাহাদাত হোসেন, সাবেক সভাপতি এপেক্সিয়ান মো. সফিকুল আলম, আইপিপি এপেক্সিয়ান টিটু পাল, কর্ণফুলী ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান জিয়াউল কবির সোহেল এবং পতেঙ্গা ক্লাবের সাবেক সভাপতি এপেক্সিয়ান জিল্লুল করিমসহ আরও অনেকে।

দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মো. মানিক। দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং এতিম ও অসহায় মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। একই সঙ্গে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। আয়োজকরা জানান, রমজানের শিক্ষা বাস্তবায়নে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ