সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পিয়ার আলী নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার পাশে লাগানো দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত পিয়ার আলী জামায়াত ইসলামীর শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসী রসুলপুর গ্রামের পিয়ার আলী ও তার সহকারী আহবাব মিয়া গত ২০ ফেব্রুয়ারি কোনো অনুমতি ছাড়া শ্রীরামিসি বাজার থেকে মিয়ার বাজার রোডের সরকারি রাস্তার পাশে লাগানো দুইটি গাছ কেটে নিয়ে গেছেন। গাছের বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানিয়েছেন, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তারা সরকারি জায়গার গাছ কেটে বিক্রি করেছেন। অভিযুক্ত পিয়ার আলী বলেন, “যাতায়াতের সময় বিদ্যুতের তার ও গাড়িতে বাধা হওয়ায় সরল মনে গাছটি কেটে ফেলেছি।”
মিরপুর ও সৈয়দপুর শাহাড়পারা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা সজল তালুকদার জানান, স্থানীয় জামায়াত নেতারা সরকারি রাস্তার পাশে প্রাপ্তবয়স্ক দুটি গাছ কেটে নেওয়ার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে রিপোর্ট করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, বিষয়টি তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন