শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য কোনো পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করা, এতে অবহেলা বরদাশত করা হবে না।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “কোনো শিক্ষক অনুমতি না নিয়ে অন্য পেশায় যুক্ত থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে।”
মন্ত্রী আরও উল্লেখ করেন, “বিগত সরকার পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেয়নি। দুই-চার মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। সাংবাদিকরা জাতির দর্পণ; কোনো দায়িত্বে অবহেলা বা অনিয়ম প্রকাশ পেলে প্রশাসনের নজরে আসে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হয়।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে শিক্ষামন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন