ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর এলাকায় একটি বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
পরিবারের সদস্যদের ভাষ্য, ভাঙ্গা উপজেলা পৌর এলাকার ভাঙ্গা থানা–এর দক্ষিণ পাশে অবস্থিত একটি ভবনের পঞ্চম তলায় ‘ইতালি ভিলা’ নামের বাসায় এ চুরির ঘটনা ঘটে। ২৬ ফেব্রুয়ারি রাতে বাসায় কেউ না থাকার সুযোগে অজ্ঞাত চোরচক্র বারান্দার গ্রিল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ভুক্তভোগীরা জানান, ঘরে ঢোকার আগে চোরেরা সিসিটিভি ক্যামেরা ও ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর পুরো বাসা তছনছ করে তালাবদ্ধ আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
প্রবাসী আলতাফ কাজী লিয়াকত মিয়া বলেন, তার বাসা থেকে প্রায় চার লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। সকালে পরিবারের সদস্যরা বাসায় ফিরে প্রধান ফটক খুলে ভাঙচুর ও চুরির বিষয়টি দেখতে পান।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। চুরির এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন