ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বরিশাল সার্কিট হাউজে তথ্যমন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে
বরিশাল সার্কিট হাউজে তথ্যমন্ত্রী।

জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সামগ্রিক ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনা সরকারের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় তথ্যপ্রযুক্তি-ভিত্তিক গণমাধ্যমের বিস্তার ছিল না। কিন্তু বর্তমানে এ খাতের ব্যাপক প্রসার ঘটলেও প্রয়োজনীয় সমন্বয় ও আধুনিকায়ন পুরোপুরি হয়নি।

জহির উদ্দিন স্বপন বলেন, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং সরকারের নীতিনির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে।

এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের সামগ্রিক ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনা সরকারের লক্ষ্য। তিনি উল্লেখ করেন, তথ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় তথ্যপ্রযুক্তি-ভিত্তিক গণমাধ্যমের বিস্তার ছিল না। কিন্তু বর্তমানে এ খাতের ব্যাপক প্রসার ঘটলেও প্রয়োজনীয় সমন্বয় ও আধুনিকায়ন পুরোপুরি হয়নি।

জহির উদ্দিন স্বপন বলেন, তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং সরকারের নীতিনির্ধারণী মহলের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করা হবে।

এর আগে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের মধ্যে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেওয়া হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ