ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাশেদ খাঁনের উপস্থিতিতেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রাশেদ খাঁনের উপস্থিতিতেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির নির্বাচনী বিশ্লেষণ সভায় দলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘাত চলাকালীন পুলিশের ওপর হামলা ও হাতাহাতির ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে অবস্থিত ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁনের নির্বাচনী কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন—এএসআই জাহিদ, কনস্টেবল পিকুল ও কনস্টেবল সেলিম। তাদের দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে রাশেদ খাঁনের পরাজয়ের কারণ পর্যালোচনায় মহারাজপুর ইউনিয়ন বিএনপির এক সমন্বয় সভা চলছিল। সভায় প্রধান অতিথি হিসেবে রাশেদ খাঁন নিজেই উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান আলী স্থানীয় ইউপি চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করার অভিযোগ তোলেন। এ নিয়ে খুরশিদ আলমের সমর্থকদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

তর্কাতর্কির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়লে তারা পার্শ্ববর্তী কালীগঞ্জ থানার ভেতরে ঢুকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালালে উত্তেজিত কর্মীরা পুলিশের ওপরও চড়াও হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, একটি হত্যা মামলার প্রেস ব্রিফিং চলাকালীন থানার সামনে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়, এতে তিন সদস্য আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, ঘটনার বিষয়ে রাশেদ খাঁনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহমান লেন্টু বিষয়টিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাশেদ খাঁনের উপস্থিতিতেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ