গাজীপুর মহানগরীর গাছা এলাকায় ব্যবসায়িক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর একটি কার্যালয় ও এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা ও স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে ৭০–৮০ জনের একটি দল গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে অভিযোগ। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে শাহীন মিয়ার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানসহ পাশের বিএনপি কার্যালয়ে ভাঙচুর করা হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মনঞ্জুরুল করিম রনি–এর ছবি ভাঙচুর করে। এ সময় নগদ প্রায় ৭ লাখ টাকা, একটি টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, পোশাক কারখানার ঝুট ব্যবসা ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটে। তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী শাহীন মিয়া বলেন, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিয়ে তিনি ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছেন। তবে তার ব্যবসা দখলে নিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচার দাবি করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঝুট ব্যবসাকে কেন্দ্র করেই এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগর পুলিশ গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ভূসিরমিল মেম্বার বাড়ি রোডে শাহীন মিয়ার ব্যক্তিগত অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনার পর আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন