জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিন তদন্তে জানা যায়, কলেজ ছাত্রাবাসে নতুন রান্নাঘর নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি পুরোনো রান্নাঘরের ছাদের টিন খোলা হয়। তবে মঙ্গলবার বিকেলে কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কাউকে কিছু না জানিয়ে সেই টিনগুলো বাইরে বিক্রি করে দেন ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাব্বির খান ও সাধারণ সম্পাদক রাব্বির। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর চারদিকে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইউসুফ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও বলেন, সভাপতি ও সম্পাদক যদি ছাত্রদলের পদকে ব্যবহার করে কোনো অনিয়মে জড়িত হন, তাহলে সেই দায় তাদেরকেই বহন করতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে উপজেলা বিএনপির হস্তক্ষেপও দাবি করেন তিনি।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরটির মালামাল সংগ্রহের জন্য ছাত্রদলের দুজন প্রতিনিধি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। তবে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন