রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ কম্পন টের পান নগরবাসী।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৬। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানান, এটি একটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম অঞ্চল, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
এর এক দিন আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। সে সময় রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী মিয়ানমারের সাগাইং অঞ্চল, যা ঢাকা থেকে প্রায় ৪৬২ কিলোমিটার দূরে।
ফারজানা সুলতানা জানান, বুধবারের ভূমিকম্পটি মাঝারি মাত্রার ছিল এবং ঢাকাসহ দেশের নানা এলাকায় এর কম্পন টের পাওয়া যায়। বিশেষ করে কক্সবাজার ও আশপাশের এলাকায় তুলনামূলকভাবে বেশি কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
টানা দুই দিনের ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন