চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকায় যুবদল কর্মী রিপনের ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- এজাহারভুক্ত আসামি যুবলীগ ও আওয়ামী লীগ কর্মী মো. খাইরুল, শরিফুল, কুদ্দুস ও হাসেম। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে দর্শনা থানা পুলিশের পাশাপাশি চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সহায়তা করেছে।
জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় দর্শনার ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে ইফতার শেষে নামাজের সময় যুবদল কর্মী রিপন (৪৫) দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রিপনকে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী তার শরীরে ১২৩টি সেলাই দেওয়া হয়েছে এবং এখনও শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়।
স্থানীয়দের অভিযোগ, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক মো. হাবিবুর রহমান বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, হত্যাচেষ্টা মামলার চার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আদালতে রিমান্ড আবেদন প্রক্রিয়া চলছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন