ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই গ্যাস ডিপোকে জরিমানা

মোঃ রিপন শেখ
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই গ্যাস ডিপোকে জরিমানা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের নুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি গ্যাস ডিপোকে আর্থিক জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে নুরপুর এলাকার বিভিন্ন গ্যাস ডিপোতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মেসার্স ইহান এন্টারপ্রাইজের ম্যানেজার রিয়াজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৬ হাজার টাকা এবং মেসার্স হাবি এন্টারপ্রাইজের ম্যানেজার মিলন হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম জানান, বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে বিভিন্ন ডিপোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সকল গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই গ্যাস ডিপোকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের নুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি গ্যাস ডিপোকে আর্থিক জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে নুরপুর এলাকার বিভিন্ন গ্যাস ডিপোতে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মেসার্স ইহান এন্টারপ্রাইজের ম্যানেজার রিয়াজুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৬ হাজার টাকা এবং মেসার্স হাবি এন্টারপ্রাইজের ম্যানেজার মিলন হোসেনকে ৮ হাজার টাকা জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম সিয়াম জানান, বোতলজাত গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে বিভিন্ন ডিপোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সকল গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ