ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অভিযুক্ত পলাতক

জাবির ছাত্রীকে মুখে টেপ আটকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জাবির ছাত্রীকে মুখে টেপ আটকে নির্যাতনের অভিযোগ
চিত্র : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম আবর্তনের এক নারী শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে বাসায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে তারিকুল ইসলাম নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাশের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে তিনি তার বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

ওই শিক্ষক জানান, অভিযুক্ত সাবেক শিক্ষার্থীর সঙ্গে ভুক্তভোগীর আগে সম্পর্ক ছিল, যা পরবর্তীতে ভেঙে যায়। মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তি শিক্ষার্থীর হলের সামনে গিয়ে অশোভন আচরণ করেন এবং কথা বলার জন্য তাকে বাসায় যেতে চাপ দেন। রাজি না হলে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ। পরে তিনি অভিযুক্তের বাসায় গেলে তার মুখ টেপ দিয়ে আটকে মারধর করা হয় এবং হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। একপর্যায়ে কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে অভিযুক্ত পালিয়ে যায়। পরবর্তীতে ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

অভিযুক্ত তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ৪৪তম আবর্তনের সাবেক শিক্ষার্থী। তিনি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ওসি রুবেল হাওলাদার বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরে তিনি বাদী হয়ে মামলা করলে তা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণ ও মারধরের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাবির ছাত্রীকে মুখে টেপ আটকে নির্যাতনের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ