ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলে

শিক্ষা ডেস্ক :
শিক্ষা ডেস্ক :
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলে
শিক্ষামন্ত্রী - আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, গত বছর স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসে আয়োজন করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, প্রাথমিক বৃত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, মামলা-সংক্রান্ত জটিলতার কারণে গত বছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। চলতি বছরের পরীক্ষা কোরবানি ঈদের আগেই এপ্রিল মাসে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে মন্ত্রী জানান, এই বছরের ডিসেম্বরেও পরীক্ষা আয়োজন হবে কি না, তা আপাতত নিশ্চিত নয়। প্রথমে স্থগিত পরীক্ষাটি নেওয়া হবে, এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিলে

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, গত বছর স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসে আয়োজন করা হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, প্রাথমিক বৃত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, মামলা-সংক্রান্ত জটিলতার কারণে গত বছর পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। চলতি বছরের পরীক্ষা কোরবানি ঈদের আগেই এপ্রিল মাসে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে মন্ত্রী জানান, এই বছরের ডিসেম্বরেও পরীক্ষা আয়োজন হবে কি না, তা আপাতত নিশ্চিত নয়। প্রথমে স্থগিত পরীক্ষাটি নেওয়া হবে, এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ